Saturday, February 19, 2011

লড়াই করেছে টাইগাররা



৭০ রানের ইনিংসের পথে তামিম
ব্যবধানটা গড়ে দিয়েছিলেন বীরেন্দর শেবাগ বিরাট কোহলি। সঙ্গে মুনাফ প্যাটেলের বিধ্বংসী বোলিং যোগ হওয়ায় ৮৭ রানের হার দিয়ে শুরু হলো বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা
ভারতের মতো দলের বিপক্ষে লড়ে ৩৭১ রান তুলতে হবে। দলীয় শক্তিমত্তার বিচারে সাকিব আল হাসানদের জন্য লক্ষ্যটাঅসম্ভববললেও খুব একটা বিতর্ক ওঠার কথা নয়। তবে বন্ধুর পথে দুর্দান্ত খেলেছে টাইগাররা। রানের পাহাড়ের পেছনে দৌড়ে অসহায় আত্মসমর্পণ নয়, বরং লড়াই করেই হেরেছে বাংলাদেশ। এমন কঠিন পরিস্থিতিতে উইকেটে ২৮৩ রান করাটা বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য কম প্রাপ্তি নয়
তামিম ইকবালরা আফসোস করতেই পারেন। ভারতীয় ব্যাটসম্যানদের যদি একটু কম রানে আটকে দিতে পারতেন বোলাররা! টপ আর মিডল অর্ডার ব্যাটসম্যানদের সবাই কম বেশি রান পেয়েছেন। দলের হয়ে সর্বোচ্চ ৭০ রান করেন তামিম। অধিনায়ক সাকিব আল হাসান খেলেছেন ৫৫ রানের ইনিংস। জুনায়েদ সিদ্দিকী, ইমরুল কায়েস মুশফিকুর রহিম করেছেন যথাক্রমে ৩৭, ৩৪ ২৫ রান। ২৮ রানে অপরাজিত থাকেন রকিবুল হাসান ভারতের হয়ে মুনাফ প্যাটেল চারটি জহির খান দুটি উইকেট লাভ করেন
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দিবা-রাত্রির এই ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন সাকিব আল হাসান। সাকিবের সিদ্ধান্তের প্রতি চ্যালেঞ্জ জানিয়েই যেন শুরু থেকেই টাইগারদের ওপর ঝাঁপিয়ে পড়েন ভারতীয় ব্যাটসম্যানরা। শেবাগের ১৭৫ আর বিরাট কোহলির অপরাজিত ১০০ রানের উপর ভর করে ভারতের সংগ্রহ দাঁড়ায় চার উইকেটে ৩৭০ রান

No comments:

Post a Comment